এক
সূর্যাস্ত থমকে গেছে কালো চোলির আচ্ছাদনে, ধীরে ধীরে পুড়ে যায় স্টার ফিশের প্রনয় আর প্রবালের শ্বেতা গন্ধ। অথচ লাল গোলাপ বিদুর্ষমনির মতো চোখ মেলেছে প্রতীক্ষায়।
সব চাতকের আকাঙ্খার বিন্দু ধুলোকে কর্দমাক্ত করে না!

পূর্ণতা ঝুলছে পেন্ডুলামের সুতায়
নিয়তির নিষ্ঠুরতা শূন্য কথকথায়
ব্যর্থতা জলন্ত শলাকার ধোঁয়ায়
মুক্তিটা ধারি; প্রলুব্ধ আশায় ।
নিয়তির নিষ্ঠুরতা শূন্য কথকথায়
ব্যর্থতা জলন্ত শলাকার ধোঁয়ায়
মুক্তিটা ধারি; প্রলুব্ধ আশায় ।
দুই
ক্রোড়াধিক মুদ্রার কৃত্রিম আনুষ্ঠানিকতা, হইহুল্লো, আতশবাজির আলোকচ্ছটা, মেকি কান্না। অতঃপর আদিম খেলা; অবসাদ, ক্লান্তি, নৈরাশ্য, পুরোনো প্রেমের প্রথম স্পর্শ, এখানে বিদ্যমান নয়।
যৌনতা বুঝি মানুষকে সব ভূলিয়ে দেয়?

তিন
দক্ষ সাঁতারু ডুবসাঁতার খেলতে খেলতে খন্ডিত হয়ে জন্ম নেয় ধাবক, সূচনা হয় অনিশ্চয়তার মশাল হাতে ম্যারাথন দৌড়।
প্রবাল বৈঠক কক্ষের শোভা বাড়াচ্ছে, (ইদানিং শরীরে কালচে একটা দাগ পড়ে গেছে), স্টারফিশ অক্ষুণ্ণ! আজও যৌবন ধরে রেখেছে মিথাইল এলডিহাইডে।
গোলাপটা মিথ্যে নয়, একটা হলদে পাখি সরু চঞ্চুতে ছিড়ে নিয়ে গেছে।

চার
গোলাপ নেই!
বিদুর্ষমনির দৃষ্টি রেয়াত হয়নি।
চাঁদের
কপালে চাঁদ!গোলাপ নেই!
বিদুর্ষমনির দৃষ্টি রেয়াত হয়নি।
চাঁদের বুডির বোনা রেয়ন ধাবকের গাঁয়।ম্যারাথন দৌড়ে চরকার শব্দ শ্রবণোত্তর।