ছিটেফোটা বৃষ্টি ।
প্রকৃতির সবুজ সৌন্দর্যের মাঝে কেমন জানি ভাব ।
প্রকৃতির সবুজ সৌন্দর্যের মাঝে কেমন জানি ভাব ।
আকাশের দিকে
তাকালেই নেশা ধরে যায় ।
কয়েক ফোটা পাগলামি ভর করে ।
অদ্ভূত আচরণ ।
আশ্চর্য রকম অনুভূতি ।
সব চিন্তাই যেন হারিয়ে যাচ্ছে অজানা অতল
গহ্বরে ।
বুকে চিনচিনে ব্যাথা ।
হারানো জিনিসের জন্য পৈশাচিক আচরণ করতে ইচ্ছে করছে ।
মুহূর্তেই
বদলে যাই ।
চলে আসে উন্মাদনা ,
নিংড়ে দিই মনের জমান শত ক্ষোভ ।
ক্রোধের আহ্ববানে জাগতিক দিক ফেলে মন উচ্ছাসিত হয় উন্মাদনায় ।
ক্রোধের আহ্ববানে জাগতিক দিক ফেলে মন উচ্ছাসিত হয় উন্মাদনায় ।
যা বলিনি তা যদি শুনতে ।
যদি অনুভব করতে পারতে সেই ক্ষতের কালচে
দাগগুলি ।
যা সযতনেই আছে ,হয়ত
থাকবে ।
অব্যক্ত অনেক কিছু
সারাজীবন রয়ে যায় ।
যা বলতে ভাষা ছুড়ে দিতে হয় না ।
প্রয়োজন হয় শাশ্বত আত্মার আর
পবিত্র দৃষ্টির ।
যা তোমার নেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন