বুধবার, ৭ আগস্ট, ২০১৩

সময়ের আর্তনাদ


১।
দৃষ্টির বিচ্ছেদ;
অবচেতন মনে অবাঞ্চিত বাসনা,
হটাৎ নয়ন অভিমুখে কারো আবির্ভাব;
মুহূর্তেই উজ্জীবিত হয়ে আলোর মাঝে আড়মোড়া দিই।
২।
নিগূড় এক মোহে হেঁটে চলা;
স্বতঃস্পন্দনশীল হৃদয়স্পন্দন ক্রমাগত বাড়ছে...
মন্দীভূত হয় দৃষ্টি।
৩।
অবসাদ আঁকড়ে ধরে,
কাঁতর হিয়া যেন স্বাদ মেটাবে শ্রান্ত চাহনির;
যেন কালো কোন ছায়ার মাঝে আলকিত হলুদ।
৪।
সার্থক আমার যাত্রা,তোমার নতুনত্বে;
তোমার নরম দেহে অপ্রত্যাশিত কারো কালো ছোঁয়া...
কতটা যে যন্ত্রণার!!!
যার প্রতিবিধান সম্ভব নয়।
৫।
পূর্বের স্মৃতিতে বিচরণ করি,
যেখানে থাকার কথা ছিল,সেখানেই আছি।
আর নতুনত্ব?সেটা তোমার।
আমার,শুধু অদৃষ্টের করুন পরিহাস।
৬।
বিমর্ষ বাকরুদ্ধ পরিস্থিতি;
একটু পরেই হয়ত যাত্রা হবে অন্ধকার অজানা অতল কোন গহ্বরে।
৭।
তবে এতটুকুই বলবো,
যদি পারো আমার নয়ন অভিমুখে উন্মেলিত করে ধরো
তোমার নিষ্পাপ দৃষ্টি;
সেখানে এখনো খুঁজে পাবে
তোমায় নিয়ে দেখা প্রচ্ছন্ন পবিত্র স্বপ্ন।

৬-৮-১৩ এর প্রেক্ষাপটে

‪#‎রচনা‬ ও সর্বস্বত্ব সংরক্ষন:আশরাফ আল যায়েদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন