আশরাফ আল যায়েদ
রোদেলা দুপুর,
ভোরের সূর্য ,
কিংবা রক্তিম আভার বিকেল।
দূরে,ঐ দূরে,কি একটি শব্দ
কে যেন ডাকে,
হয়ত ডাহুক পাখি
নয়ত অন্য কিছু।
সবকিছু ঠিকঠাক
আবার এলোমেলো।
সস্তা সিগারেটের ধোঁয়া
কলরব,কোলাহল
নিস্তব্ধ,সরবর।
অনুভূত হয় ---
মাথার নিউরনে ভোঁ ভোঁ পোকার শব্দ
রক্তের অনুচক্রিয়া যেন কিটের মতো কিলবিল করে
কতগুলো খাতা পত্র
একটা রক্ত লাল কলম
খাটের পাশে কিছু পুরানো ওষুধের শিশি
মুঠোফোন,দিয়াশলাই
কিছু পুরনো টি শার্ট আর ঝলসানো রঙের জিন্স
এক জোড়া ছিড়া চটি
মানিব্যাগে এক গাঁদা কাগজের মধ্যে একটা আধুলি।
আমি???
শব্দ! অসহ্য।
অশ্রুজল!!
রাতের আকাশে চাঁদ নেই,
সকালে নিশ্চইয় সূর্য উঠবে।
করুণ আর্তনাদ,নিওরনে পোকা
অনুচক্রিয়ার জ্বালা,ভুলবার অসুখ
কুয়াশাচ্ছন্ন সকাল
কিংবা রক্তিম আভার বিকেল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন